ভিটামিন-ই ও সেলিনিয়াম এর ঘাটতি জনিত লক্ষণ

সাধারণত মুরগিকে polyunsaturated ফ্যাট যুক্ত খাবার যেমন সয়াবিন তেল  বেশি পরিমানে খাওয়ালে ভিটামিন-ই এর অভাব পরিলক্ষিত হয়। এসব খাবারের ভিটামিন-ই অক্সিডাইজড্‌  (rancid) হয়ে গেলে সেই ভিটামিন-ই আর bio-available থাকে না। আসুন, ভিটামিন-ই এর অভাবে যেসব লক্ষণ দেখা দিতে পারে তা ছবির মাধ্যমে দেখে নিই-


চিত্র: এনসেফালো ম্যালাসিয়া’র কারনে এই স্নায়বিক লক্ষণ
চিত্র: এনসেফালো ম্যালাসিয়া’র কারনে এই স্নায়বিক লক্ষণ-২

 

সাধারনত ১৫-৩০ দিন বয়সের বাচ্চাতে clinical signগুলো ভালোভাবে দেখা যায়। স্নায়বিক যেসব লক্ষণ দেখা যেতে পারে সেগুলো হলো- ataxia, opisthotonus, torticollis, myoclonus, paresis, এবং একই সাথে prostration। মস্তিষ্কের সেরিবেলাম ও সেরিব্রাম-এর এনসেফালো ম্যালাসিয়া’র কারনে এই স্নায়বিক লক্ষণগুলো হয়ে থাকে।

চিত্র: exudative diathesis

exudative diathesis ফর্মে, capillaryগুলোর দেয়াল অস্বাভাবিকভাবে permeable হয়ে যায় এবং রক্তরস ও লহিত কণিকা বের হয়ে এসে ventrum চারদিকে জমা হয়।  এখানে দেখা যাচ্ছে বক্ষগহ্বর এবেং  উদরে subcutaneous edema এবং রক্তক্ষরণ হয়েছে। যে লোহিত রক্তকণিকাগুলি বের হয়েছিল তা ভেঙ্গে গিয়ে নিলচে-সবুজ বর্ণ ধারণ  করেছে।

চিত্র: গ্রীবাদেশেও (neck region) এ ধরনের edema

গ্রীবাদেশেও (neck region) এ ধরনের edema দেখা যায়।

exudative diathesis-এ পা-এ Edema

exudative diathesis-এ পা-এ Edema এবং বিবর্ণ হয়ে যাওয়া ভিটামিন-ই এর স্পষ্ট অভাব নির্দেশ করে।

চিত্র:torticollis, ঘাড় ও মাথা পেচানো অবস্থায় একটি মুরগি।

প্রাথমিক অবস্থায় চিকিৎসা করালে সাড়া পাওয়া যায় তবে  encephalomalacia ফর্মে চিকিৎসায় তেমন সাড়া পাওয়া যায়না। এখানেও দেখা যাচ্ছে- torticollis, ঘাড় ও মাথা পেচানো অবস্থায় একটি মুরগি।

ভিটামিন-ই এর অভাব জনিত লক্ষণের সাথে অন্য যেসব রোগের লক্ষণের মিল রয়েছে সেগুলো হলো-

  • Avian Encephalomyelitis
  • Gangrenous Dermatitis
  • রাণিক্ষেত
  • ভিটামিন-বি১ এর অভাব।

আশা করি এই তথ্য গুলো আপনাদের কাজে লাগবে।

আপনি যদি ভিটামিন-ই ও সেলেনিয়াম এর অভাব জনিত রোগের পোস্টমর্টেম লক্ষণগুলো দেখতে চান তবে এখানে ক্লিক করুন।

লেখকঃ ডাঃ তায়ফুর রহমান

ডাঃ তায়ফুর রহমান; ডিভিএম, এম এস, এমপিএইচ ; ন্যাশনাল টেকনিক্যাল এডভাইজার-এপিডেমিওলজি, জাতিসঙ্ঘের কৃষি ও খাদ্য সংস্থা, ঢাকা; ব্লগ এডমিনিষ্ট্রেটর, ভেটসবিডি

এটাও দেখতে পারেন

মুরগির কী রোগ হয়েছে, বলে দেবে দেশীয় অ্যাপ Poultry Pal

মুরগির খামার করে স্বাবলম্বী হয়েছেন অনেকেই। কেউ আবার নতুন খামার করেছেন। তবে সঠিক সময়ে মুরগির …

একটি মন্তব্য

  1. Amar kobutor ar ghono shobug pikhana hossa. Pikhana Dakta ghono kof at mota athalo. Ame Ke owshod debo.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.