গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব মোঃনুরুল ইসলাম নাহিদ এম পি’র সাথে সৌজন্য সাক্ষাত করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন( ভি এস এ) এর ছাত্র নেতা রা।
বরিশাল সফরের এক পর্যায়ে সার্কিট হাউজে মাননীয় মন্ত্রীর সাথে এ সাক্ষাত করেন ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন( ভি এস এ) এর ছাত্র নেতা রা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন( ভি এস এ) এর ভিপি মোঃরকিবুল ইসলাম রুবেল , জিএস মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃমহসিন শিকদার, সৈকত সরকার রাহুল , রিয়াজ আল মাহমুদ ,মোঃসাব্বির হোসেন , কোষাধ্যাক্ষ মোঃ আল ইমরান খান সহ প্রমুখ।
মাননীয় মন্ত্রী এ সময় ছাত্রনেতাদের বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন।
উল্লেখ্য এ সময় ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন( ভি এস এ) এর পক্ষ হতে মাননীয় শিক্ষামন্ত্রীকে পুনরায় এই মন্ত্রনালয়ের দায়িত্ব গ্রহন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
Vetsbd Livestock related only Bangla blog