hi i am pappu , a vet student , i have a layer farm , due to hot hot climate egg production is low about 60 percent . plz suggest me how i can increase egg production ? is there any drug ???
বিষয়বস্তুegg egg production How to increase egg production How to increase egg production in hot climate গরমে ডিমের উৎপাদন বৃদ্ধি ডিম ডিমের উৎপাদন বৃদ্ধি
এটাও দেখতে পারেন
কোয়েল পাখি পালনে রোগঃসাহায্য চাই।
আমি গত ৯ দিন আগে ২২ দিন বয়সী ২০০ কোয়েল পাখির বাচ্চা কিনেছি। খাবার হিসেবে স্টার্টার পোল্ট্রি ফিড দিচ্ছি বিপাকীয় শক্তি ৩১০০ কিলোক্যালরি/কেজি। বাচ্চা গুলো খুব ভাল বেড়ে উঠছে। কিন্তু সমস্যা হচ্ছে কয়েকটা বাচ্চা হাটতে পারছে না। পায়ে ভর করে দাঁড়াতে পারে না। প্রথমে একটা বাচ্চার হয়েছে,কিন্তু বাচ্চাটা …
Vetsbd Livestock related only Bangla blog
১। প্রথমে দেখতে হবে যে পরিমান খাবার খাওয়ার কথা, প্রতিটা বার্ড সে পরিমান খাচ্ছে কি না।
২। লোড শেডিং বাড়ার ফলে হয়তো ১৬ ঘণ্টা আলো একটানা পাচ্ছে না, এটাও দেখা দরকার।
৩। সাধারণত ২৪ ডিগ্রীর উপরে তাপমাত্রা উঠে গেলে প্রতি ডিগ্রী তাপমাত্রার জন্য খাওয়া এবং ডিমের মাত্রা কমে যায়। তাই শেডের তাপমাত্রা কমানোর ব্যবস্থা নিতে হবে। শেডের ভিতর দিনে কমপক্ষে ৪ বার ঠাণ্ডা পানি স্প্রে করা যেতে পারে। টিনের চালের উপর পানি দিয়ে ভিজিয়ে দিতে হবে। ঘরের তাপমাত্রা কমলে খাওয়ার পরিমান বাড়বে।
৪। খাওয়ার পানি পরিবর্তনের হার বাড়াতে হবে।
৫। প্রতি ১০০ কেজি খাদ্যে ৫০ গ্রাম ভিটামিন সি যোগ করা যেতে পারে। দুপুরে স্যালাইন খাওয়ানো যেতে পারে। এক্ষেত্রে আখের গুড় ৩০ গ্রাম/লিঃ হারে খাওয়ানো যেতে পারে। এটা বেশ উপকারি।
৬। কোন একটা Immuno modulator খাওয়ানো যেতে পারে। যেমনঃ Immofast, Immolyte, Immunocare ইত্যাদি।
৭। গরমে ফসফরাস লেভেল কমে যায়। তাই ফাইটেজ এনজাইম আছে এমন কিছু খাওয়াতে হবে।
thanx vai