PPR-VACCINE
Peste des petites Ruminants TC Vaccine (Freeze-Dried)
পি.পি.আর টিকা (Vaccine ) প্রয়োগের নিয়মাবলী
০১. এই টিকা +২ͦ থেকে +৮ͦ সেঃ তাপমাএায় সংরক্ষণ বাঞ্চনীয় ।
০২. উৎপাদন কেন্দ্র বা সরবরাহ কেন্দ্র থেকে টিকা সরবরাহ নেয়ার সময় অবশ্যই কুলভ্যান / ফ্লাক্সে পর্যাপ্ত বরফ দিয়ে টিকা বহন করতে হবে ।
০৩. টিকা প্রয়োগের জন্য ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করতে হবে এবং সকল প্রকার জীবানুমুক্ত ব্যবস্থাগ্রহণ বাঞ্চনীয় ।
০৪. টিকা গুলানোর পূর্বে ১০০ মিঃ লিঃ ডাইল্যুয়েন্টের বোতল কমপক্ষে ১২ ঘণ্টা +৪ͦ থেকে +৮ͦ সেঃ তাপমাএায় রেখে ব্যবহার করতে হবে ।
০৫. ডাইল্যুয়েন্টের বোতলে গুলানো টিকা বরফ দেয়া পাএ রেখে ব্যবহার করতে হবে এবং টিকা গুলানোর ১ (এক) ঘণ্টার মধ্যে ব্যবহার নিশ্তিত করতে হবে।
০৬. ১ (এক) মিঃ লিঃ মাএা টিকা কাঁধে চামড়ার নিচে একবার সকল ছাগল ও ভেড়াকে প্রয়োগ করতে হবে । বাচ্চার বয়স ৪ মাস হলে এই টিকা দেয়া যায় । ২ মাস বয়সের বাচ্চাকেও এই টিকা দেয়া যায় ।এক্ষেএে ৬ মাস বয়সে পুনরায় এই টিকা দিতে হবে ।
০৭. ঝুকিপুন এলাকায় ১ (এক) বছর পর পুনরায় (বুস্টার) টিকা প্রয়োগের পরামর্শ দেয়া যাবে ।
০৮. প্রসবের ১৫ (পনের) দিন পূর্বে গর্ববতী ছাগল / ভেড়াকে এই টিকা দেয়া যায়ে না ।
০৯. অসুস্থ বা পুষ্টিহীন ছাগল / ভেড়াকে এই টিকা না দেয়াই উওম ।
১০. টিকা প্রয়োগের ১৫ (পনের) দিন আগে ক্রিমি মুক্ত নেয়া ভাল।
১১. খামারে বা বাড়ীতে কোন নতুন ছাগল / ভেড়াকে আগমন ঘটলে ১০ দিন আলাদা রেখে পর্যবেক্ষণের পর টিকা প্রয়োগ করতে হবে। আক্রান্ত ছাগল / ভেড়াকে বা আক্রান্ত এলাকায় এই টিকা দেয়া যাবেনা ।
১২. ব্যবহৃত বা অল্প ব্যবহৃত সকল প্রকার টিকার ভায়াল বা ডাইল্যুয়েন্টের বোতল যথাযথ ভাবে নষ্ট করে ফেলতে হবে ।
** দেশী ছাগল আমাদের জাতীয় সম্পদ অর্থনৈতিক উন্নয়নে সহায়ক এ সম্পদকে রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব **
সুএ : প্রানি সম্পদ গবেষনা প্রতিষ্টান, মহাখালী, ঢাকা, বাংলাদেশ (রিন্ডার পেস্ট ভ্যাকসিন শাখা)
Vetsbd Livestock related only Bangla blog
পি পি আর এর টিকা লাগবে কি ভাবে পাবো যানাবেন